
পাবনার ঈশ্বরদীতে পুলিশী অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১০ আগষ্ট) বিকাল সাড়ে ৫টার দিকে পৌর শহরের পূর্ব নুরমহল্লার বস্তিপাড়া এলাকা থেকে তাঁদের কে আটক করা হয়। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ ওসি অরবিন্দ সরকার জানান, দীর্ঘদিন ধরে এরা আইনের চোখে ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানা পুলিশের অভিযানে এদের দুইজনকে ইয়াবা ও মটর সাইকেল সহ তাদেরকে আটক হয়। ঈশ্বরদী থানা তদন্ত কর্মকর্তা হাসান বশির ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটকের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানা পুলিশ অভিযান চালিয়ে ২০ পিচ ইয়াবা ও মোটরসাইকেল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হলেন, পূর্ব নুরমহল্লার বস্তিপাড়া এলাকার মোঃ জয় সরদার (২০)। পিতাঃ মোঃ এনামুল সরদার এবং একই এলাকার ফকরুল (২১)। পিতাঃ মোঃ নজরুল ইসলাম। আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
