ঢাকাFriday , 25 August 2023
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে যাত্রীবাহী অটোভ্যান উল্টে নিহত ১, আহত ১১

Link Copied!

শেয়ার করুন...

ঈশ্বরদীতে যাত্রীবাহী ব্যাটারীচালিত অটোরিক্সা উল্টে ১ জন নিহত ও ১১ জন আহত হয়েছে।

শুক্রবার সকালে ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের মহাদেবপুরের দরগাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবির হোসেন (১৫) উপজেলার সলিমপুর ইউনিয়নের বক্তারপুর এলাকার আব্দুল মজিদ হাজির ছেলে এবং দশম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষসূত্রে জানা যায়, ভোরবেলা পেয়ারা বাগানে কাজের উদ্দেশ্যে ব্যাটারী চালিত অটোভ্যান যোগে সলিমপুরের বক্তারপুর থেকে ১২ জন শ্রমিক জিগাতলা যাবার জন্য মহাদেবপুরের দরগাপাড়া অতিক্রম করার সময় আকস্মিকভাবে এক বৃদ্ধ রাস্তা পাড় হওয়ার সময় ভ্যানের সামনে পড়ে। এসময় ভ্যান চালক তাকে বাঁচাতে গিয়ে ব্রেক করলে ভ্যানটি উল্টে যায় এবং সকল যাত্রীয় আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত আবিরের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত আবির পড়াশোনার ফাঁকে ফাঁকে বিভিন্ন স্থানে শ্রমিকের কাজ করতো। অন্যান্য আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!