ঢাকাFriday , 27 October 2023
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে গোডাউনের তালা ভেঙে ১৭৫ বস্তা চাউল চুরি

Link Copied!

শেয়ার করুন...

পাবনার ঈশ্বরদীতে একটি ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউনের তালা ভেঙে ২৫ কেজী ওজনের ১৭৫ বস্তা চাল চুরি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাতে পাকশীর দিয়ার বাঘইল এলাকার জগলু প্রারামানিক এর রাইস মিলের গোডাউনের তালা কেটে এ চুরি হয়।

শুক্রবার (২৭ অক্টোবর) সকালে চাউল ব্যবসায়ী হান্নান মালিথা গোডাউনে গিয়ে দেখেন, তার গোডাউনের সব তালা ভাঙা। এবং গোডাউন থেকে ১৭৫ বস্তা চাউল চুরি হয়ে গেয়েছে।

চাউল ব্যবসায়ী হান্নান মালিথা বলেন, শুক্রবার রাত বারোটার দিকে চালের গোডাউনে তালা দিয়ে বাড়ি চলে যাই। রাতের কোন এক সময়ে সংঘবদ্ধ ওই দুর্বৃত্তরা আমার এই গোডাউনের পাঁচটি তালা কেটে ভেতরে ঢুকে ২৫ কেজী ওজনের ১৭৫ বস্তা চাউল নিয়ে যায়। ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা ট্রাক বোঝাই করে ওই চাউল নিয়ে গেছে। ওই চুরি যাওয়া চালের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা বলে তিনি দাবি করেন।

এই বিষয়ে জানতে চাওয়া হলে ঈশ্বরদী থানার পরিদর্শক তদন্ত হাসান বাসির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন…


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!