ঢাকাThursday , 12 October 2023
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে জাতীয় শ্রমিকলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বার্তাকক্ষঃ
October 12, 2023 11:53 pm
Link Copied!

শেয়ার করুন...

 আজ ১২ অক্টোবর সন্ধায় বাংলাদেশ আওয়ামীলীগ ঈশ্বরদী উপজেলা কার্য়ালয়ে জাতীয় শ্রমিকলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী অত্যন্ত আনন্দঘন পরিবেশে পালিত হয়েছে।

জাতীয় শ্রমিকলীগ ঈশ্বরদী আঞ্চলিক শাখার সংগ্রামী সভাপতি মোঃ জাহাঙ্গির আলমের সভাপতিত্বে এবং বিপ্লবী সাধারন সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেনের সঞ্চালিত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন-পাকশী রেলওয়ে শ্রমিকলীগের সভাপতি মোঃ ইকবাল হায়দার,ঈশ্বরদী রেলওয়ে শ্রমিকলীগের সাধারন সম্পাদক মোঃ আসলাম হোসেন,বিএসআরআই শ্রমিক লীগের সহ-সভাপতি মোঃ জিন্নাত আলী,কর্মচারী কল্যান সমিতির সভাপতি মোঃ নজরুল ইসলাম খান,রিক্সা শ্রমিকলীগের সাবেক সভাপতি বাদশা মন্ডল প্রমুখ।

আলোচনা সভা শেষে বিশাল আকৃতির কেক কেটে ভাতৃত্বের বন্ধনে একে অপরকে খাইয়ে দেন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!