ঢাকাWednesday , 25 October 2023
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ২

Link Copied!

শেয়ার করুন...

পাবনার ঈশ্বরদীতে ট্রাক, সিএনজি চালিত অটোরিকশা, শ্যালো ইন্জিন চালিত পাওয়ার টিলারের ত্রিমুখী সংঘর্ষে দুই জন নিহত হয়েছে, গুরুতর আহত হয়েছে আরও দুইজন।
বুধবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার ঈশ্বরদী এয়ারপোর্ট রোড, সরকারী এস এম মডেল স্কুল এ্যান্ড কলেজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আসান মোল্লা (৬৫) পিতা জেহের মোল্লা, গ্রাম পুরাতন ঈশ্বরদী, লালপুর, নাটোর ও জিন্নাত আলী, পিতা, আব্দুল জলিল, গ্রাম দক্ষিন লালপুর, নাটোর (৫৪)। আহতরা হলেন সিএনজি চালিত অটোরিকশার চালক মাহাবুল (৩২) পিতা আব্দুর রশিদ, গ্রাম, আলাইপুর, বাঘা ও মালেক (৩০) পিতা, আলা মন্ডল, গ্রাম, আওতাপাড়া, ঈশ্বরদী, পাবনা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় সরকারী এস এম মডেল স্কুল এ্যান্ড কলেজ সংলগ্ন একটি খড়ি বহনকারী শ্যালো ইন্জিন চালিত পাওয়ার টিলার, সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাকের সঙ্গে  ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী মারা যান। গুরুতর আহত অবস্থায় সিএনজি চালিত অটোরিকশা  চালক ও যাত্রীকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শাকিব  উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছেন। এ ছাড়া দুর্ঘটনা কবলিত সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়।

শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!