ঢাকাThursday , 2 November 2023
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি-জামায়াতের কতিথ অবরোধ পুলিশ হত্যা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে একদন্তে বিক্ষোভ মিছিল

Link Copied!

শেয়ার করুন...

বিএনপি-জামায়াতের কতিথ অবরোধ পুলিশ হত্যা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে একদন্ত ইউনিয়ন আওয়ামী লীগ।
বুধবার(১ নভেম্বর) বিকালে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান ইসমাইল সরদারের নেতৃত্বে অগ্রদূত যুব সংঘ ক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ক্লাব প্রাঙ্গণে এসে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়
এসময় বক্তব্য দেন একদন্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল সরদার, সহসভাপতি মোশাররফ হোসেন সোনা, ডা, শাহাবুদ্দিন,
একদন্ত ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল,  সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান মাস্টার, মোঃ আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক স্বপন কুমার ঘোষ, বিজ্ঞান ও প্রযুক্তি  বিষয়ক সম্পাদক ডা, মোজাম্মেল হোসেন,
১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামাল মন্ডল, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মঞ্জুর কাদের,  ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসেন,  ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী,  ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আঃ বারি, সাধারণ সম্পাদক শাজাহান আলী,  ৭ নং ওয়াড আওয়ামী লীগের সভাপতি রমজান আলী,  সাধারণ সম্পাদক আব্দুল খালেক,  ৯ নং ওয়াড আওয়ামী লীগের সভাপতি নসির উদ্দিন প্রমুখ।
এসময় বক্তারা বলেন,  বিএনপি জামায়াতের ডাকা অবৈধ অবরোধ মানি না। বিএনপি জামায়াত ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলার  জন্য ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মীদের নির্দেশ দেয়।

শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!