
পাবনার ঈশ্বরদীতে পুকুরে পানিতে ডুবে আলামিন হোসেন (১২) নামের এক শিশু নিহত হয়েছে।
দুপুর ১২ টার দিকে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের রামনাথপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আলামিন রামনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র । একই গ্রামের খায়রুল ইসলাম ভাষার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত আলামিন বন্ধুদের সাথে পুকুর গোসল করতে যায়। আলামিন নতুন পুকুর দেখে পুকুরে ঝাপ দেয়। পুকুরে গভীরতা বেশি থাকায় সে নিচের দিকে তলিয়ে যায়। পরে বন্ধুদের চেচামেচিতে লোকজন জড়ো হয়। পরে পুকুরে খোঁজাখুঁজি করা হলে আলামিনকে মৃত অবস্থায় উদ্ধার করে।
ঘটনা সত্যতা নিশ্চিত করেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। বলেন, নিহতের পরিবারের আপত্তি না থাকায় বিনা ময়না তদন্তে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
