ঢাকাSaturday , 25 May 2024
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণকারী কর্মকর্তাগণের ইভিএমে প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন 

Link Copied!

শেয়ার করুন...

পাবনার ঈশ্বরদীতে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের তৃতীয় ধাপে নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম পদ্ধতিতে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন করেছে নির্বাচন কমিশন ।
ঈশ্বরদী উপজেলা নির্বাচন কমিশনার পক্ষ থেকে সরকারি এস এম মডেল স্কুল এন্ড কলেজ ভেনুতে চারদিনব্যাপী ভোট গ্রহণকারী কর্মকর্তাদের এ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাচন অফিসার আশরাফুল হক এর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সুবীর কুমার দাশ।
বক্তব্যে বলেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ভোট গ্রহণ কারীগণের দায়িত্ব ও কর্তব্যের প্রতি গুরুত্ব দিতে হবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে আসতে পারে, সে আইন শৃঙ্খলা রক্ষা যাতে স্বাভাবিক থাকে। আমরা সর্বোচ্চ কঠোর স্থানে থাকবো।
তিনি আরও বলেন ঈশ্বরদী বাসীকে আহবান করব নিরাপদ নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসুন,আপনারা আপনাদের নাগরিক অধিকার প্রয়োগ করুন গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখুন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহাদত হোসেন খাঁন। উপজেলা নির্বাচন সংশ্লিষ্ট ইভিএম ট্রেনার সহ বিভিন্ন কর্মকর্তা – কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২৯ মে ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ৭ ইউনিয়ন ও ১ টি পৌরসভায় ৮৪ ভোট কেন্দ্রে ৯২৩ টি ইভিএম মেশিন ভোট নেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল হক।

শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!