
পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচন ইলেকট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএম) এ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে ।
বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৮৪টি কেন্দ্রে’র ৬০২টি বুথে একটানা ভোট গ্রহণ করা হয়। রাতে ঈশ্বরদী উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করে কাগজ হস্তান্তর করেন।
উপজেলা পরিষদ নির্বাচনে ৩৯ হাজার ১৭০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আনারস প্রতিকের প্রার্থী এমদাদুল হক রানা সরদার। তার নিকটতম প্রার্থী ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মটর সাইকেল প্রতীকের আবুল কালাম আজাদ মিন্টু পেয়েছেন ৩৭ হাজার ২৩০ ভোট। ১৯৪০ ভোটের ব্যাবধানে বিজয়ী । অপর ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম সিদ্দিকী পেয়েছেন ১২৭৭ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে আবারও নির্বাচিত হয়েছেন উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি। নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান মাইক প্রতিকে পেয়েছেন ৩০ হাজার ৯০৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মেহেদী হাসান বৈদ্যুতিক বাল্ব প্রতিকে পেয়েছেন ১২ হাজার ৮৫৯ ভোট। ১৮ হাজার ৪৪ ভোটের ব্যাবধানে বিজয়ী ।
অন্যদিকে নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি কলস প্রতিকে পেয়েছেন ২৬ হাজার ৫২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহজেবিন শিরিন পিয়া ফুটবল প্রতিকে পেয়েছেন ২১ হাজার ৪৮৯ ভোট। ৫ হাজার ৩৩ভোটের ব্যাবধানে বিজয়ী।
এ সময় নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল হক, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী উপস্থিত ছিলেন।
