ঢাকাTuesday , 14 May 2024
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে সরকারিভাবে ধান-চাল ও গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

Link Copied!

শেয়ার করুন...

পাবনার ঈশ্বরদীতে সরকারিভাবে মিলারদের কাছ থেকে চলতি বোরো মৌসুমে ধান চাউল ও গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা খাদ্য গুদাম চত্বরে ধান চাউল ও গম সংগ্রহ কার্যক্রম কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ এর সভাপতিত্বে ফিতা কেটে উদ্বোধন করেন, পাবনা-৪ আসনের সংসদ সদস্য, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য গালিবুর রহমান শরীফ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহমুদা মুত মাইন্না, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শাহিনুর আলম, খাদ্য গুদামের সংগ্রহ ও চলাচল কর্মকর্তা মাহফুজ আল আসাদ, মুলাডুলি সিএসডি’র ম্যানেজার আব্দুল হান্নান, ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, পরিষদ সদস্য তৈাফিকুজ্জান রতন মহলদার সহ উপজেলার ধান চাউল মিল মালিকরা।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকতা শাহিনুর আলম জানান, আমরা নানা কারণে ধান-চাল ও গম সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারিনা। এবছর ফলন ভালো হয়েছে, দামও সন্তোষজনক। আশা করছি ধান চাল ও গম সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো।

ধান চাল ও গম সংগ্রহ ক্রয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ জানান চলতি মৌসুমে ঈশ্বরদী ও মুলাডুলি খাদ্যগুদামে মিলারদের নিকট থেকে ৪৫ টাকা কেজি দরে ১৬ হাজার ৫৩৯ মেট্রিক টন চাল, ৩২ টাকা কেজি দরে ২৭৯ মেট্রিক টন ধান এবং ৩৪ টাকা কেজি দরে ৩৬৪ মেট্রিক টন গম ক্রয় সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

তিনি আরও জানান, ১৬২ জন মিল মালিকদের কাছ থেকে ধান চাল ও গম সংগ্রহ করা হবে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!