ঢাকাSunday , 19 May 2024
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদী উপজেলা স্কাউটস’র ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

Link Copied!

শেয়ার করুন...

পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ স্কাউটস ঈশ্বরদী উপজেলার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০ টায় সরকারী এস এম মডেল স্কুল এ্যান্ড কলেজ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউটস ঈশ্বরদী উপজেলার সভাপতি সুবীর কুমার দাশ এর সভাপতিত্বে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহেদুজ্জামান, উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসলাম হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম সহ উপজেলার মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং কাব ও স্কাউটস শিক্ষকগন।
কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহেদুজ্জামান এবং স্কাউট  কাউন্সিল অধিবেশনের প্রধান  নির্বাচন কমিশনার ও বাংলাদেশ শিক্ষক সমিতি  ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি ফজলুল হক।
আলোচনা শেষে কাউন্সিলে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে উপজেলা স্কাউটস’র সভাপতি পদাধিকার বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ নির্বাচিত হন এবং একাধিক কোন প্রার্থী না থাকায় সর্বসম্মতিক্রমে স্কাউট কমিশনার গোলাম রসুল প্রধান শিক্ষক, আবুল হোসেন উচ্চ বিদ্যালয়, কোষাধাক্ষ বাবলুর রহমান, প্রধান শিক্ষক, দাদপুর উচ্চ বিদ্যালয় ও সম্পাদক রফিকুল ইসলাম সহকারী শিক্ষক আরামবাড়ীয়া উচ্চ বিদ্যালয়।
এছাড়া সহ-সভাপতি পদে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহেদুজ্জামান, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আসলাম হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম, আনিছুর রহমান প্রধান শিক্ষক মানিক নগর বালিকা উচ্চ বিদ্যালয়, সহকারী কমিশনার মোস্তাফিজুর রহমান রবি, আশরাফুল ইসলাম সবুজ, যুগ্ম-সম্পাদক জহুরুল ইসলাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন।
তাছাড়া গ্রুপ কমিটির সভাপতি  বাঁশেরবাদা বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল আলম, নূর তরিকুল ইসলাম প্রধান শিক্ষক মানিকনগর এম এন উচ্চ বিদ্যালয়, সহযোজিত সদস্য রেজাউল ইসলাম এয়ারপোর্ট একাডেমির প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।
কাউন্সিল অধিবেশন শেষে  উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ বলেন স্কাউটিং একজন শিক্ষার্থীকে লেখাপড়ার পাশাপাশি সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হাতে কলমে শিক্ষা দেয়। স্কাউটিং কার্যক্রম পারে ভবিষ্যৎ প্রজন্মকে আধুনিক, প্রগতিশীল, সৃজনশীল হিসেবে গড়ে তুলতে এবং সমাজকে এগিয়ে নিতে।

শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!