ঢাকাFriday , 2 August 2024
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামকে বদলি

Link Copied!

শেয়ার করুন...

পাবনার ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মো. রফিকুল ইসলামকে বরিশাল রেঞ্জে বদলি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে তাঁকে বদলির এই আদেশ দেওয়া হয়। তাঁর বদলির আদেশে স্বাক্ষর করেন পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজি মো. কামরুল আহসান।

তাঁর বদলির বিযয়টি নিশ্চিত করেন ঈশ্বরদী সার্কলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

এ বিযয়ে পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রশাসনিক কারণে তাঁকে বদলি করা হয়েছে।

প্রসঙ্গত: দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ওসি অরবিন্দ সরকারের স্থলাভিষিক্ত হন রফিকুল ইসলাম। ওসি রফিকুল ইসলাম সাঁথিয়া থানা থেকে ঈশ্বরদীতে যোগদান করেন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!