ঢাকাTuesday , 12 November 2024
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে এসিআই মটরসের সঙ্গে ইয়ামাহার আট বছর পূর্তিতে কেক কেটে উদযাপন

Link Copied!

শেয়ার করুন...

বাংলাদেশে এসিআই মোটরসের সঙ্গে ইয়ামাহার ৮ বছর পূর্তিতে কেক কাটার মধ্য দিয়ে উদযাপন করেছে ঈশ্বরদীর একমাত্র ইয়ামাহা পরিবেষক ফাহা মটরস ।

এ উপলক্ষে মঙ্গলবার (১২ নভেম্বর) ঈশ্বরদীর একমাত্র ইয়ামাহা পরিবেষক ফাহা মটর’স শোরুমে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাহা মটরস এর স্বত্বাধিকারী জাকারিয়া আহমেদ । শোরুম ম্যানেজার তানভীর হাসান অনন্ত, সার্ভিস পয়েন্টের ম্যানেজার ওয়ালিদ হাসান, হেড টেকনিশিয়ান সুজন আহমেদ ।

এসময় ঈশ্বরদী ইয়ামাহা রাইডারস ক্লাবের অ্যাডমিন রাকিবুল ইসলাম রাকিব, সহ আমন্ত্রিত অতিথি বৃন্দ রাইডারস ক্লাবের সদস্য ও ইয়ামাহার ক্রেতাদের অংশগ্রহণে উদযাপন করা হয় অষ্টম বর্ষপূর্তি উৎসব।

২০১৬ সালে ইয়ামাহা নতুনভাবে যাত্রা শুরু করে এসিআই মটরসের সঙ্গে। শুরু থেকেই ইয়ামাহা ও এসিআই মটরস গ্রাহকদের জন্য ইয়ামাহার আধুনিক প্রযুক্তির মোটরসাইকেল সরবরাহ ও বিক্রয়ত্তোর সেবা নিশ্চিতের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছে।

এ ছাড়াও মোটরসাইকেল চালকদের সড়ক সচেতনতা বৃদ্ধি ও আগ্রহী চালকদের প্রশিক্ষণ কার্যক্রমে ইয়ামাহা ও এসিআই মটরস সব সময় কাজ করে যাচ্ছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!