ঢাকাSunday , 15 June 2025
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে সড়ক দূর্ঘটনায় মা মেয়ে সহ তিনজন নিহতের ঘটনায় চালক গ্রেফতার

Link Copied!

শেয়ার করুন...

ঈশ্বরদীতে সড়ক দূর্ঘটনায় মা মেয়ে সহ তিনজন নিহতের ঘটনায় চালক গ্রেফতার

পাবনার ঈশ্বরদীতে কভার্ডভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে মা ও কন‍্যা সন্তান সহ তিনজন নিহতের ঘটনায় মামুন হোসেন (২৭) নামের কাভার্ডভ‍্যান চালকে আটক করেছে পাকশী হাইওয়ে পুলিশ।

হাইওয়ে পুলিশ জানান শনিবার (১৪ জুন) বিকালে শহরের আলহাজ্ব মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন পাকশী হাইওয়ে থানার ইনচার্জ এসআই মোশফিকুর রহমান।

তিনি জানান, গত ১১ই জুন বুধবার সকালে উপজেলার ছলিমপুরের মুন্নার মোড় এলাকায় মটরসাইকেল চালক অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নাটোর সদর উপজেলার মফিজুল ইসলামের স্ত্রী সুর্বনা খাতুন (৩২) ও তার দেড় বছরের কন‍্যা শিশু পূর্নতা খাতুন এবং স্থানীয় লিচু ব‍্যবসায়ী মৃত আবেদ আলী মন্ডলের ছেলে আনিছুর রহমান (৫৫) কাভার্ড ভ্যানের চাপায় নিহত হন।

পরে মটরসাইকেল চালক মফিজুল ইসলামের বড় ভাই সিদ্দিক পাটোয়ারী বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করে। তারই ধারাবাহিকতায় পাকশী হাইওয়ে থানার একটি চৌকস দল শনিবার বিকালে কাভার্ডভ‍্যান চালক মীমাংসার জন্য ঈশ্বরদী এলাকায় আসলে গোপন সংবাদের ভিত্তিতে ওই চালককে আটক করা হয় । পরে ঈশ্বরদী থানার মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!