
পাবনার ঈশ্বরদীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “বাংলা-শেপ মাঠ কার্যক্রম” অনুষ্ঠিত হয়েছে। ক্ষুদ্র উদ্যান ফসল চাষিদের বাজারমুখী কৃষি ব্যবস্থাপনা উন্নয়নের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়।
বুধবার ( ২০ আগষ্ট ) ঈশ্বরদী পৌরসভার দরিনারিচা ব্লকে এই কার্যক্রমের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার ধীমান তানভীর স্বাক্ষর, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার এখলাসুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুজন কুমার রায় সহ কৃষক কৃষাণী ও এলাকাবাসীরা।
বাংলা-শেপ প্রকল্পের আওতায় কৃষকদের প্রশিক্ষণ, প্রযুক্তি সহায়তা ও বাজার সংযোগ বৃদ্ধির মাধ্যমে কৃষি খাতকে আরও টেকসই ও লাভজনক করার উদ্যোগ নেওয়া হচ্ছে, জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
