ঢাকাFriday , 26 September 2025
আজকের সর্বশেষ সবখবর

পাবনা পোস্ট নিউজের বার্তা সম্পাদকের দ্বায়িত্ব পেলেন ওমর ফারুক

বার্তা কক্ষঃ
September 26, 2025 6:32 pm
Link Copied!

শেয়ার করুন...

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পাবনা পোস্ট ডটকম–এর বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তরুণ সাংবাদিক ওমর ফারুক।

দীর্ঘদিন ঈশ্বরদী থেকে প্রকাশিত সাপ্তাহিক সমকোণ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করা ওমর ফারুক সাংবাদিকতায় তার নিষ্ঠা ও অভিজ্ঞতার কারণে পাঠক সমাজে আস্থা অর্জন করেছেন।

  • গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন তাঁর হাতে পরিচয়পত্র, নিয়োগপত্র ও ফিতা তুলে দেন।

দায়িত্ব গ্রহণের পর ওমর ফারুক সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও অন্যান্য মিডিয়ার সহকর্মীরা উপস্থিত ছিলেন।

পাবনা পোস্ট ডটকম ও মাল্টিমিডিয়া নিউজ স্বল্প সময়ের মধ্যে পাঠকবান্ধব সংবাদ পরিবেশনার কারণে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!