ঢাকাSunday , 17 May 2026
আজকের সর্বশেষ সবখবর

প্রথমবারের মতো পাবনায় ৫৭৮ নারীর হাতে ফ্যামিলি কার্ড

Link Copied!

শেয়ার করুন...

প্রথমবারের মতো পাবনায় ৫৭৮ নারীর হাতে ফ্যামিলি কার্ড

পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নে প্রথমবারের মতো ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে বালিয়াডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় চরতারাপুর ইউনিয়নের ৫৭৮ জন নারীকে দিয়ে জেলায় এ কর্মসূচির শুরু করা হয়। তাদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি বিকাশ ও নগদের মাধ্যমে প্রত্যেকের হিসাবে ২ হাজার ৫০০ টাকা করে প্রদান করা হয়। পাবনাসহ দেশের ২২ জেলার ২২ উপজেলার ২২টি ইউনিয়নে একযোগে এ কর্মসূচি চালু করা হয়েছে। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন স্থানে এ কার্ড বিতরণ কর্মসূচি চালু করা হবে। অনুষ্ঠানে বক্তব্য দেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!