
ঈশ্বরদীতে নদীতে ডুবে সুজন হোসেন (১৮) নামে মহিষ রাখালের মৃত্যু হয়েছে। তিনি কুষ্টিয়া জেলার ফিলিপনগর গ্রামের ওমর হোসেনের ছেলে।
বুধবার (১৮ আগস্ট) ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের নবীনগরে পদ্মার শাখা নদী পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম জানান, লক্ষ্মীকুন্ডার নবীনগর ঘাটের নবীর হোসেনের জামাতা বাবলু মন্ডলের মহিষের রাখাল হিসেবে আজ বুধবার সকালে সুজন কাজে যোগ দেন। সকাল ১১টায় মহিষের দল নিয়ে সে পদ্মার শাখা নদী পাড়ি দিয়ে ওপারে ঘাস খাওয়ার জন্য যাচ্ছিল। সাঁতার না জানায় সুজন একটি মহিষের লেজ ধরে নদী পাড় হচ্ছিলেন। হঠাৎ মহিষের লেজ হাত থেকে ফসকে গিয়ে সে নদীতে তলিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন খোঁজাখুজি করে এক ঘন্টা পর সুজনের মরদেহ নদী থেকে উদ্ধার করে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
