ঢাকাMonday , 15 November 2021
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে দৈনিক ভোরের চেতনা’র ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Link Copied!

শেয়ার করুন...

ঈশ্বরদীতে কেক কাটার মধ্য দিয়ে দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক ভোরের চেতনা পত্রিক ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি সাংবাদিক রাসেল আলীর আয়োজনে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক স্বপন কুমার কুন্ডু ও সাধারন সম্পাদক প্রভাষক আব্দুল বাতেন, দৈনিক ঈশ্বরদী নিউজের সম্পাদক আশরাফুল ইসলাম সবুজ, ঈশ্বরদী প্রেসক্লাবের যুগ্ন-সম্পাদক ও সময়ের ইতিহাস পত্রিকার সম্পাদক শেখ মহসিন, জি টিভির ঈশ্বরদী প্রতিনিধি নাসিম আহম্মেদ, আর.এ.আর.এস হাই স্কুলের প্রধান শিক্ষক শামসুল ইসলাম, দাদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলুর রহমান, জাগ্রত সকালের সম্পাদক দেওয়ান সবুজ, সময়ের ইতিহাস ও বিডি২৪ লাইভ.কম এর প্রতিনিধি ফারাবি বিন সাকিব, বাংলাদেশ সমাচার ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি প্রিন্স তুহিন, সত্যের সকালের প্রতিনিধি উজ্জল প্রধান, দৈনিক সমাচার দর্পন ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি এস এম রিমন হোসেন, সংবাদভূমির সম্পাদক খালেদ মাহমুদ সুজন, দৈনিক ঈশ্বরদী নিউজের নির্বাহী সম্পাদক রাকিবুল ইসলাম রকিব সহ স্থানীয় গনমাধ্যমকর্মী ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় আমন্ত্রিত অতিথিরা বলেন ভোরের চেতনা পত্রিকা দেশে নিরপেক্ষ প্রতিবেদনের মাধ্যমে সচেতন মহলের কাছে গ্রহণযোগ্য সংবাদ মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। মহামারী করোনা ভাইরাস এর মধ্যেও দেশ ও জাতির মধ্যে সাহসী ভূমিকা পালন করেছে। সত্য উপস্থাপনা ও জাতি গঠনে দৈনিক ভোরের চেতনার অগ্রনী ভূমিকা পালন করে। বিগত দিনগুলোর মতো ভোরের চেতনা দেশ ও জাতির কল্যাণে আগামীতে আর ও ভালো কাজ করবে বলে আমাদের প্রত্যাশা।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!