ঢাকাWednesday , 18 May 2022
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে অসহায় মানুষদের মাঝে খাদ্য বিতরণ

Link Copied!

শেয়ার করুন...

স্টাফ রিপোর্টার:

আজ ১৭ ই মে (মঙ্গলবার)। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৪১ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস ।এই উপলক্ষে পাবনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নির্দেশে ঈশ্বরদী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আনন্দ র‌্যালি ও ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে অসহায় দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন কর্মসূচি পালন করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী আহ্বায়ক জিএস মাসুদ রানা, ঈশ্বরদী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সজীব মালিথা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব জিতু, সদস্য আশরাফুজ্জামান শিপন,সদস্য শাহিনুজ্জামান শাহিন,সদস্য মাসুদ বিশ্বাস, নিশাত জামান , অমি,টমাস,রাজু,বাপ্পি সহ স্বেচ্ছাসেবক লীগ,যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা ও কর্মী বৃন্দ।

 

উল্লেখ্য , ৪২ বছর আগে দলের ঐক্যের প্রতীক হয়ে বঙ্গবন্ধুকন্যা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী দেশে ফিরে আসেন। ১৯৮১ সালের এই দিনে দীর্ঘ ছয় বছরের নির্বাসিত জীবন শেষে তিনি স্বদেশের মাটিতে ফিরেন। ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংস হত্যাকাণ্ডের পর বিদেশে অবস্থান করার কারণে ভাগ্যক্রমে বেঁচে যান দুই বোন শেখ হাসিনা এবং শেখ রেহানা। ১৫ আগস্টের ঘটনার পর দিশাহীন বিভক্ত আওয়ামী লীগের ঐক্যের প্রতীক হয়ে বঙ্গবন্ধু কন্যা বাংলার মাটিতে ফিরে আসেন। বঙ্গবন্ধুকন্যা আওয়ামী লীগ সভাপতির দায়িত্বভার কাঁধে নিয়ে দেশের মাটিতে প্রত্যাবর্তনের পর থেকে এই দীর্ঘ ৪২ বছরের পথচলায় নিজ আলোয় আলোকিত যাত্রার জয়রথ ছুটিয়ে বিশ্বসভায় আজ তিনি বাংলাদেশের শেখ হাসিনা।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!