ঢাকাSunday , 16 July 2023
আজকের সর্বশেষ সবখবর

সারা দেশের ন্যায় ঈশ্বরদীতেও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে তালা

Link Copied!

শেয়ার করুন...

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ ১৫ জুলাই থেকে লাগাতার অবস্থান কর্মসূচিতে বাংলাদেশ শিক্ষক সমিতি । গত শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা দেন সংগঠনটির নেতারা ।

গত ১১ই জুলাই থেকে একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন হাজার হাজার শিক্ষক কর্মচারী । বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি বিটিএর অধ্যক্ষ বজলুর রহমান মিয়া জানান, এমপিও ভুক্ত শিক্ষকরা মাত্র ২৫ শতাংশ উৎসব ভাতা ১০০০ টাকা বাড়ি ভাড়া এবং ৫০০ টাকা চিকিৎসা পাতা পান অথচ একই কারি কোলামের অধীনে একই সিলেবাস সময়সূচী একইভাবে প্রশ্ন পত্র মূল্যায়নের কাজে নিয়োজিত থেকেও আর্থিক সুবিধা থেকে সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মাঝে পাহাড় সমূহ বৈষম্য । তিনি আরো বলেন সারা দেশ থেকে আসা শিক্ষক-কর্মচারীরা সব বাধা-বিপত্তি উপেক্ষা করে অবস্থান কর্মসূচি পালন করলেও সরকার তাদের দাবি গুলো গুরুত্ব দিচ্ছে না ।তাই ১৫ জুলাই থেকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে সব শিক্ষক কর্মচারী জাতীয় প্রেসক্লাবের সামনে চলমান লাগাতার অবস্থান কর্মসূচিতে যোগ দিবেন । এরই ধারাবাহিকতায় ১৫ জুলাই থেকে ঈশ্বরদী উপজেলাতেও প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে ইতিমধ্যে তালা ঝুলিয়ে দিয়েছেন । সরজমিনে বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়, আলহাজ্ব টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় , পূর্ব টে;রিবালিকা উচ্চ বিদ্যালয় ও ভাষা শহীদ বিদ্যানিকেতন সহ অন্যান্য স্কুলের প্রায় সকল শিক্ষকরা তালা ঝুলিয়ে শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করছে । বাংলাদেশ শিক্ষক সমিতি বি টি এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মুস্তাফিজুর রহমান রবি জানান, ইতিমধ্যে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে আমরা স্কুলের ছাত্র-ছাত্রীদের অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা দিয়েছি , তিনি আরো বলেন ঈশ্বরদী উপজেলার মাধ্যমিক সকল শিক্ষা প্রতিষ্ঠানে সব ধরনের তালা ঝুলানোর জন্য বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষককেও বিনীত অনুরোধসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং নিজেদের দাবি দাওয়া মেনে নেওয়ার জন্য আমার মতে সকল স্কুলে তালা ঝুলিয়ে শিক্ষকরা কেন্দ্রীয় কর্মসূচি মেনে নেবে । বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি ফজলুল হক জানান ,আমি ইতিমধ্যেই কেন্দ্রীয় কর্মসূচিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান করছি, ঈশ্বরদী সহ সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে শিক্ষকদের জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে আসার জন্য আহ্বান জানাচ্ছি ।

ঈশ্বরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওহেদুজ্জামান জানান, বাংলাদেশ শিক্ষক সমিতির এটা জাতীয় ইস্যু , তারা সরকারের সাথে দ্রুত সমন্বয় করুক এবং দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে আসুক এ প্রত্যাশা করি ।

এদিকে বেশিরভাগ স্কুলে তালা ঝুলানোর ফলে ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না ,এতে ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যাপক ক্ষতি হবে বলে অনেক অভিভাবকরা এই সমস্যার সমাধান চায় ,যাতে অচিরেই স্কুলের তালা খুলে দেওয়া হয় , সেই সাথে সরকার প্রধানদেরও বিনীত অনুরোধ করেছেন দ্রুতই এই সমস্যার সমাধান করার জন্য ।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!