ঢাকাThursday , 23 November 2023
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রপতির এপিএস হলেন হায়দার মোহাম্মদ জিতু

বার্তাকক্ষঃ
November 23, 2023 6:45 am
Link Copied!

শেয়ার করুন...

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) পদে নিয়োগ পেয়েছেন হায়দার মোহাম্মদ জিতু।  

বুধবার (২২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে।

রংপুরের সাতমাথা খাসবাগ এলাকার সিরাজুল ইসলাম সিরাজ ও সৈয়দা মনিরা বেগমের সন্তান জিতু। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ সম্পাদক ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ২২০০০-৫৩০৬০ টাকা বেতন স্কেলে (নবম গ্রেড) তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়, রাষ্ট্রপতি যত দিন এ পদ অলংকৃত করবেন হায়দার মোহাম্মদ জিতুকে এপিএস পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ কার্যকর থাকবে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!