ঢাকাWednesday , 10 December 2025
আজকের সর্বশেষ সবখবর

পাবনা-৪ আসনে এনসিপির প্রার্থী হলেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর এম এ মজিদ

Link Copied!

শেয়ার করুন...

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার ( ১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

ঘোষিত তালিকা অনুযায়ী ঢাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী ঘোষণা করা হয়। এর মধ্যে আছেন—

নাহিদ ইসলাম (ঢাকা-১১), আখতার হোসেন (রংপুর-৪), নাসীরুদ্দীন পাটওয়ারী (ঢাকা-১৮), সারজিস আলম (পঞ্চগড়-১), হাসনাত আবদুল্লাহ (কুমিল্লা-৪), তাসনীম জারা (ঢাকা-৯) ও আব্দুল হান্নান মাসউদ (নোয়াখালী-৬)।

ঘোষিত তালিকার মধ্যে পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনে প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর এম এ মজিদ, যিনি ২৪ নভেম্বর মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছিলেন।

ডক্টর এম এ মজিদ হলেন.নবগঠিত এনসিপির পাবনা জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী,ঈশ্বরদী মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ,এবং পাবনা ক্যাডেট কলেজ, মির্জাপুর ক্যাডেট কলেজ ও কুমিল্লা ক্যাডেট কলেজের সাবেক অধ্যাপক। তিনি পেশাগত জীবনের একটি দীর্ঘ সময় কাটিয়েছেন প্রবাসে কাতারস্থ বাংলাদেশ দূতাবাস কলেজের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করে।

ডক্টর মজিদের নাম ঘোষণার পর ঈশ্বরদী ও আটঘরিয়া এলাকায় এনসিপির নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার দেখা যায়। শিক্ষা ও সুশাসন প্রতিষ্ঠায় তাঁর দীর্ঘ অভিজ্ঞতা এলাকাবাসীকে নতুন আশার আলো দেখাবে বলে মনে করছেন স্থানীয়রা।

এনসিপির স্থানীয় নেতারা বলেন, “ডক্টর মজিদ একজন পরিচ্ছন্ন, মর্যাদাবান ও যোগ্য প্রার্থী। তাঁর নেতৃত্বে পাবনা-৪ আসন শিক্ষাবান্ধব উন্নয়নের নতুন দিগন্তে পৌঁছাবে।”

ডক্টর এম এ মজিদ জানিয়েছেন, তিনি দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও আধুনিক প্রযুক্তিনির্ভর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে চান। জনগণের আস্থা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করাই তাঁর অঙ্গীকার।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!