ঢাকাFriday , 19 March 2021
আজকের সর্বশেষ সবখবর

দুই দিনের সফরে ঢাকায় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রাজাপক্ষে

Link Copied!

শেয়ার করুন...

অনলাইন প্রতিবেদক

দুই দিনের সফরে ঢাকায় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রাজাপক্ষে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে।

দুই দিনের সফরে শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিমানবন্দরে লঙ্কান প্রধানমন্ত্রীকে দেওয়া হয় লাল গালিচা সংবর্ধনা। বিকালে তিনি যোগ দেবেন জাতীয় প্যারেড স্কয়ারে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের অনুষ্ঠানে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!