
পাবনা জেলার নাগরিক পুলিশ সদস্য যারা নানাস্থানে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরন করেছেন এ রকম ৪৭ পুলিশ সদস্যের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করেছে পাবনা জেলা পুলিশ।
শনিবার (১৭ জুলাই) দুপুরে পাবনা পুলিশ লাইনের শহীদ বীর মুক্তিযোদ্ধা এ এস আই আব্দুল জলিল মিলনায়তনে শহীদ পুলিশ সদস্যদের পরিবারের মাঝে এই উপহার সামগ্রী তুলে দেন পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম।
পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার রোকনুজ্জামান, এসএসপি শরীফসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
