ঢাকাMonday , 15 November 2021
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে রেল দিবস পালিত

Link Copied!

শেয়ার করুন...

১৫৯ বছর পর মুজিববর্ষে রেলওয়ের সেবা আরও জনমুখি করে তুলতে পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় রেলওয়ের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে দ্বিতীয় রেলওয়ে দিবস পালন করা হয়েছে। ২০২০ সালে ১৫৮ বছর পর প্রথম রেলদিবস পালন করা হয়।

সোমবার (১৫ নভেম্বর) দুপুর সোয়া ১ টায় (ঈশ্বরদী-খুলনা) রেলরুটে ঈশ্বরদী জংশনের তিন নাম্বার প্লার্টফর্মে বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

দিনের শুরুতে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) শাহীদুল ইসলামের নেতৃত্বে বিভাগীয় কর্মকর্তাবৃন্দ দর্শনা থেকে জগতী পর্যন্ত মোটরট্রলিতে যাত্রার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।

উদ্বোধন অনুষ্ঠানে পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় প্রকৌশলী-২ আব্দুর রহিমের সভাপতিত্বে ট্রাফিক ইন্সপেক্টর অংশুমান রায় চৌধুরী অপুর সঞ্চালনে আলোচনাসভায় বক্তব্যে রাখেন, পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় রেলওয়ের বানিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন,ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কুমার, রেলওয়ে গার্ড কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আফজাল হোসেন, রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, রেলওয়ে শ্রমিকলীগ পাকশী শাখার সভাপতি ইকবাল হায়দার, রেলওয়ে শ্রমিকলীগ ঈশ্বরদী শাখার সম্পাদক আসলাম উদ্দিন খান মিলন প্রমুখ।

আলোচনাসভা শেষে কেঁককাটা হয়। এছাড়াও ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের রজনীগন্ধা ফুলের স্টিক দিয়ে শিশুদের মাঝে চকলেট বিতরনের মধ্য দিয়ে কার্যক্রম শেষ হয়।

তার আগে দুপুর পৌনে ১২ টায় ঈশ্বরদী-খুলনা রেলরুটের ঈশ্বরদী শহরের প্রাণকেন্দ্র রেলগেট ইন্টারলকিং রেলগেট এলাকা থেকে বর্ণাঢ্য এক র‌্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঈশ্বরদী জংশন স্টেশনে এসে শেষ হয়।

জানা যায়,১৮২৫ সালে ইংল্যান্ডে রেলওয়ে যাত্রা শুরু হয়। স্টীম ইঞ্জিন আবিষ্কারের পর ১৮৩২ সালে উপমহাদেশে সর্বপ্রথম রেলপথ প্রতিষ্ঠার প্রস্তাবনা থাকলেও প্রকৃতপক্ষে ১৮৫৩ সালের ১৬ এপ্রিল মুম্বাই এর বোরি বান্ডার স্টেশন থেকে থানে স্টেশন পর্যন্ত ৩৪ কিলোমিটার রেলপথৈ ৪০০ জন যাত্রীসহ ট্রেন চলাচলের মাধ্যমে প্যাসেঞ্জার ট্রেনের যাত্রার সুত্রপাত ঘটে।

১৮৫৪ সালে আর এম স্টিফেনসন কলকাতার কাছে হাওড়া থেকে পশ্চিম বাংলার কয়লাখনি সমৃদ্ধ রাণীগঞ্জ শহর পর্যন্ত রেললাইন নির্মানের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৮৫৪ সালের ১৫ আগষ্ট হাওড়া থেকে হুগলি ৩৮ কিলোমিটার রেলপথ চালুর মাধ্যামে পশ্চিম বাংলার রেলের শুভ,সূচনা হয়।

তৎকালিক পূর্ববাংলা অর্থাৎ আজকের বাংলাদেশে রেলপথ চালু হতে আরও কিছুদিন দেরি হয়। স্টার্ন বেঙ্গল রেলওয়ে এ্যাক্ট ১৮৫৭ সালের মাধ্যমে উপমহাদেশে ইষ্টার্ন বেঙ্গল রেলওয়ে কোম্পানি গঠিত হয়। ইষ্টার্ন বেঙ্গল রেলওয়ে ১৮৬২ সালের ২৯ সেপ্টেম্বর কোলকাতা থেকে রানাঘাট পর্যন্ত রেলপথ চালু করে। ঠিক একই বছর ১৫ নভেম্বর দর্শনা থেকে জগতি পর্যন্ত ৫৩ দশমিক ১১ কিলোমিটার লাইন বর্ধিত করার মাধ্যমে পূর্ববাংলা অর্থাৎ বর্তমান বাংলাদেশ রেলপথের যাত্রা শুরু হয়।

মূলত বর্তমান বাংলাদেশের প্রথম রেলপথ দর্শনা হতে জগতি হলেও দর্শনা স্টেশনটি চালুর সময় ছিল না। জগতি স্টেশনটিই ছিল। ১৮৬২ সালের ১৫ নভেম্বর চালু করা হয় প্রথম স্টেশন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!