ঢাকাSaturday , 25 December 2021
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের সদস্যদের শপথ গ্রহণ

Link Copied!

শেয়ার করুন...

ঈশ্বরদী উপজেলায় তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত সংরক্ষিত আসন এবং সাধারণ আসনের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১.৩০ মিনিটের সময় উপজেলা সম্মেলন কক্ষে সাতটি ইউনিয়নের ২১ জন সংরক্ষিত আসনের নারী সদস্য এবং ৬৩ জন সাধারণ আসনের সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা পি. এম. ইমরুল কায়েস নব নির্বাচিত সাধারণ সদস্য এবং সংরক্ষিত নারী সদস্যদের শপথ পাঠ করান। শপথ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নবনির্বাচিতদের দুর্নীতিকে প্রশয় না দিয়ে সততার সহিত জনগনের জন্য কাজ করার আহবান জানান। শপথ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আশরাফুল হক। এ সময় শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুস ছালাম খান. নারী ভাইস চেয়ারম্যান অতিয়া ফেরদৌস কাকলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার, লক্ষীকুন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিস উর রহমান শরীফ, সলিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম বকুল সরদার, পাকশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টু।

এর আগে গত ২৩ ডিসেম্বর সাতটি ইউনিয়নের চেয়ারম্যানদের শপথ পাঠ করান পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!