ঢাকাMonday , 28 February 2022
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে দীপা আত্মহত্যার সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

Link Copied!

শেয়ার করুন...

ঈশ্বরদীতে দীপা আত্মহত্যার সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবীতে পরিবার ও এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন করেছে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টার সময় ঈশ্বরদী প্রেস ক্লাবের সামনে দীপা আত্মহত্যার সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবীতে এই মানববন্ধন করে পরিবার ও এলাকাবাসী।
ঈশ্বরদী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষে “দীপা হত্যার বিচার চাই” স্লোগান দিতে দিতে ঈশ্বরদী প্রেস ক্লাব থেকে স্টেশন রোড হয়ে ঈশ্বরদী থানা চত্বরে যান দীপার পরিবার ও এলাকাবাসী।
দীপার পরিবার ও এলাকাবাসী থানা চত্বরে গিয়ে মৃত্যুর ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও ঈশ্বরদী থানায় পরিবারের মামলা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
পরে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ হাদিউল ইসলাম দীপার পরিবারকে আইনগত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলে তারা থানা চত্বর ত্যাগ করেন।
উল্লেখ্য, শনিবার ২৬ ফেব্রুয়ারী দীপা খাতুন নামের এক নারী ৪৫ লাখ টাকা দেনা থেকে রেহাই পেতে আত্মহত্যা করেন। সেদিনই ঈশ্বরদী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে ঈশ্বরদী থানা পুলিশ।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ হাদিউল ইসলাম জানান সুরতহাল প্রতিবেদন পাওয়ার পরে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!