ঢাকাMonday , 21 February 2022
আজকের সর্বশেষ সবখবর

বাঘইল স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

Link Copied!

শেয়ার করুন...

এস এম রিমন হোসেন স্টাফ রিপোর্টার :

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার দাবিতে রাজপথে শহীদ হন রফিক, শফিক, সালাম, বরকত ও জব্বারসহ আরও অনেকে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহীদ দিবস ২০২২ উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাঘইল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ও সহকারী শিক্ষক বৃন্দ।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭টায় বাঘইল স্কুল এন্ড কলেজ চত্বরে শহীদ মিনারে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের নিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন।

এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ,সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান ( মহরম) ,স্কুল ম্যানেজিং কমিটির সদস্য রওশন আক্তার ,সহকারী প্রধান শিক্ষক কাজলী খাতুন এবং স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক শিক্ষার্থী বৃন্দ।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!