
মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ঈশ্বরদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বঙ্গবন্ধু উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ মার্চ ) বিকাল সাড়ে ৪ টায় ঈশ্বরদীর ঐতিহ্যবাহী সরকারী এস এম মডেল স্কুল এ্যান্ড কলেজ খেলার মাঠে খেলাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।

উদ্বোধনী ম্যাচে বাঘা স্পোর্টস ফুটবল একাডেমি বনাম পিজিসিবি ফুটবল একাডেমি মাঝে অনুষ্ঠিত খেলায় পিজিসিবি ফুটবল একাডেমি ১-০ গোলে জয়লাভ করে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা পি. এম ইমরুল কায়েস এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খাঁন, নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী সহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তি ও ফুটবলপ্রেমীরা খেলাটি উপভোগ করেন।
খেলাটি পরিচালনা করেন ক্রীড়া ব্যক্তিত্ব আফসিন ডেসা, পান্না কাইছার তৌহিদুল ইসলাম। ধারাভাষ্যে ছিলেন আইনুল ইসলাম।
