ঢাকাMonday , 14 March 2022
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সহপাঠীকে মারধর

Link Copied!

শেয়ার করুন...

দশম শ্রেণীর এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ঈশ্বরদীতে সহপাঠী আরিফুল ইসলাম (১৫)কে পিটিয়ে আহত করেছে চার বখাটে। রবিবার বিকালে উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর গ্রামে এ ঘটনা ঘটে। সহপাঠী আরিফুল ওই স্কুল ছাত্রীর সম্পর্কে চাচা।

  • ভুক্তভোগী ছাত্রীর পারিবারিক সূত্রে জানা যায়, মানিকনগর উচ্চ বিদ্যালয়ে যাওয়া-আসার পথে ওই স্কুল ছাত্রীকে দীর্ঘদিন যাবত সৌকত ও সৌরভ নামের দুই সহোদর বখাটে কুপ্রস্তাব দিয়ে আসছিল। রাজি না হওয়ায় বখাটেরা মোবাইলে স্কুল ছাত্রীর ছবি তুলে তা এডিটিং করে ফেসবুকে পোস্ট করে। এ ঘটনার পর আরিফুল ইসলামকে সাথে নিয়ে ওই ছাত্রীর বড় ভাই সোহাগ হোসেন বখাটে সৌকত ও সৌরভ খুঁজে বের করে ফেসবুক থেকে ছবি অপসারণ করতে বলেন এবং ভবিষ্যতে এমন কাজ না করার জন্য নিষেধ করেন।

এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে রবিবার বিকেলে মানিকনগর গ্রামে আরিফুলকে পথিমধ্যে একা পেয়ে সৌরভ, সৌকত ও তাদের দুই বন্ধু মিলে লোহার রড ও জিআই পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা আরিফুলকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আরিফুলের বাবা সাইদুল ইসলাম মানিকনগর গ্রামের আমিরুল ইসলামের দুই যমজ ছেলে সৌকত হোসেন (১৭) ও সৌরভ হোসেন (১৭) এবং ইয়ার আলীর ছেলে ইমরান ইমরান (১৮) ও আইনুল ইসলামের ছেলে আকাশকে (১৮) কে আসামী করে রাতে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান আসাদ সোমবার জানান, এঘটনার একটি লিখিত অভিযোগ রাতে পেয়েছি। তদন্ত করা হচ্ছে, অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!