ঢাকাSunday , 20 March 2022
আজকের সর্বশেষ সবখবর

ভাঁজপাড়া যুব সমাজের উদ্যোগে সার্কেল ক্রিকেট টুনামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

Link Copied!

শেয়ার করুন...

পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড ভাঁজপাড়া যুব সমাজের উদ্যোগে সার্কেল ক্রিকেট টুনামেন্ট ফাইনাল ম্যাচ গ্রামের মাঠে ক্রিকেট টুর্নামেন্ট ১৮ই মার্চ ২০২২ ইং ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাপুনিয়া ইউনিয় পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ ওমর ফারুক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রফিক আলী রউফ ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, মোঃ লিটন হোসেন ইউপি সদস্য, মোছাঃ রুবিলা খাতুন ৭,৮,ও ৯ নং ওয়ার্ড এর মহিলা মেম্বার, এলাকার গণ্য মান্য ব্যাক্তি বর্গ।

টুনামেন্টের সভাপতিত্ব করেন মেহেদী হাসান রাব্বি ও সাগর। পরিচালনা করেন মামুন হোসাইন। উক্ত টুনামেন্ট পরিচালনা করতে সহযোগিতা করেন কাওছার, রনি, ছাব্বির, সাকিব, শুভ, আব্দুর রহমান, শাকিল, পলাশ সহ আরো অনেকেই।

খেলায় অংশ গ্রহণ করেন মোট ৮ টি দল। ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে অংশ গ্রহণ কারিদের মধ্যে (১) নাজিরপুর এন সিসি ক্লাব চ্যাম্পিয়ন (২) দাপুনিয়া সিঁড়ি ক্লাব রানারস্আপ হয়।

বিশেষ বক্ত্যব্যে নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ ওমর ফারুক বলেন, দাপুনিয়া ইউনিয়ন পরিষদ হবে একটি আধুনিক আদর্শিক রোল মডেল ইউনিয়ন পরিষদ। এবং এই টুর্নামেন্টের খেলোয়াড়রা যেন একসময় জাতীয় পর্যায়ে খেলতে পারে সে রকম উদ্যোগ নিয়ে সু ব্যাবস্হাপনা গ্রহন করা হবে। আমরা গড়ে তুলতে চাই প্রত্যেকটি খেলোয়াড়দের। পরিবেশ গতমান সৃষ্টি করে দিয়ে তাদেরকে সঠিক জায়গায় পৌছাতে ইনশাআল্লাহ।

পরিশেষে চেয়ারম্যান সহ আমন্ত্রিত অতিথি বৃন্দ চ্যাম্পিয়ন ও রানারস্আপ দলের হাতে পুরস্কার তুলে দেন। খেলা টিতে প্রত্যেক খেলোয়াড়দের জন্য পর্যায়ক্রমে বিশেষ বিশেষ পুরষ্কার প্রদান করা হয়।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!