ঢাকাSunday , 26 March 2023
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু

Link Copied!

শেয়ার করুন...

বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসার মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীতে উদযাপিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। এ উপলক্ষে রবিবার সূর্যোদয়ের সাথে সাথে ঈশ্বরদী শহরের আলহাজ্ব মোড়ে অবস্থিত স্মৃতি স্তম্ভে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে নানা কর্মসূচির সূচনা করা হয়।

এরপর ঈশ্বরদী উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ নূরুজ্জামান বিশ্বাস ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পি.এম.ইমরুল কায়েস, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, পৌর মেয়র ইছাহক আলী মালিথা।

পরে মুক্তিযোদ্ধাগন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করেন।

 

এসময় , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহাম্মেদ কিরণ, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি ফজলুলহক, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক শফিউল আলম বিশ্বাস, উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, উপজেলা যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মাসুদ রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময় সহ অংগ সংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

এছাড়াও দিবসটি উদযাপন উপলক্ষে আ:লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল ৯ টায় সরকারী এস এম স্কুল এ্যান্ড কলেজ মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হবে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!