
পাবনার ঈশ্বরদীতে ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৩ উপলক্ষে ঈশ্বরদী সরকারি কলেজের আয়োজনে গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ মার্চ) সকাল ১১ টায় ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম রবিউল ইসলামের সভাপতিত্বে আলোচক হিসেবে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আ. ত. ম শহিদুজ্জামান নাসিম, বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা মঞ্জু চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী আনোয়ার হোসেন।

স্মৃতিচারন ও আলোচনা সভায় বক্তরা তাদের বক্তব্যে ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল বীভৎসময় রাতের কথা তুলে ধরে গণহত্যা, বাঙালিদের উপর নির্মম নিযাতন, মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতিচারণ করেন। স্মৃতিচারণ করতে গিয়ে বক্তাগণ আবেগপ্রবণ হয়ে পড়েন। তারা বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে এদেশের অসংখ্য মানুষ অকাতরে প্রাণ দিয়েছে স্বাধীনতার জন্য। তিনি আমাদের অনুপ্রেরণার উৎস। তাঁর আদর্শ বাস্তবায়ন করার মাধ্যমে তাঁকে যথাযথ সম্মান ও মর্যাদা প্রদান করতে হবে। উন্নত সমৃদ্ধ দেশ গঠনে দলমত নির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার আহ্বান জানান বক্তারা।

গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম মুরাদ।

পরে কলেজে কর্তৃপক্ষের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের পুরষ্কার হিসেবে ডায়রী ও কলম তুলে দেওয়া হয়। এসময় কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
