ঢাকাFriday , 27 October 2023
আজকের সর্বশেষ সবখবর

ঢাকার প্রবেশমুখে আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি

অনলাইন ডেস্কঃ
October 27, 2023 12:21 pm
Link Copied!

শেয়ার করুন...

সাভার (ঢাকা): রাজধানীতে দুই রাজনৈতিক দলের পাল্টা-পাল্টি সমাবেশ কেন্দ্র করে ঢাকার প্রবেশপথ আমিনবাজারে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে পুলিশ।

শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ৮টা থেকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার ২০ শয্যা হাসপাতালের সামনে এই চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম শুরু হয়।

এ সময় ঢাকাগামী দূরপাল্লার বিভিন্ন যাত্রীবাহী বাস, গণপরিবহন, প্রাইভেটকার, হাইয়েস মাইক্রোবাস, মোটরসাইকেল থামিয়ে জিজ্ঞাসাবাদ করতে দেখা গেছে। এখন পর্যন্ত কাউকে আটকের খবর পাওয়া যায়নি এবং সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

চেকপোষ্টে থাকা সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাশিদ  বলেন, আগামীকাল রাজধানীতে দুইটি রাজনৈতিক দলের সমাবেশ আছে। কেউ যেন ঢাকায় প্রবেশ করে কোনো নাশকতা কিংবা বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতেই আমাদের এই চেকপোস্ট কার্যক্রম চলছে। সাধারণ মানুষের স্বার্থেই নিয়মিত এই কার্যক্রম পরিচালনা করা হয়।

উল্লেখ্য, আগামী ২৮ অক্টোবর রাজধানীতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধীদল বিএনপি পাল্টাপাল্টি রাজনৈতিক সমাবেশ ডেকেছে। এছাড়া মতিঝিল এলাকায় সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতও। এ নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!